ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

টাঙ্গাইলে ৯ জন জয়িতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নয় জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।

শেষে জেলা পর্যায়ে সফল জননী নাসরিন সুলতানা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সুমী খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মোছা. সেলিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খালেদা নাসরিন ও শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জন করায় শাহনাজ পারভীনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সদর উপজেলা পর্যায়ে সফল জননী আসমা আহমেদ, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তাহমিনা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় জোৎন্সা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খন্দকারকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এম.কন্ঠ/ ০৯ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন