ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩ বাংলাদেশ ছাত্র ফেডারেশনে সহ-সভাপতি নির্বাচিত হলেন বীথি গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে-প্রতিমন্ত্রী টুকু সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বললেন-প্রতিমন্ত্রী টুকু নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব, মতিন সভাপতি, কামরুল সম্পাদক আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে-প্রতিমন্ত্রী টুটু নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সাব্বির (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য ৫ আসামীকে বেকুসুর খালাস দেয়া হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আহমেদ রায়ের ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত যুবক সাব্বির ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি সরকারি কৌঁশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে দন্ডিত সাব্বির তাদের গ্রাম থেকে অপহরণ করেন। পরে ওই ছাত্রীর বাবা নিজে বাদি হয়ে দুইদিন পর ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাত জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সোরহাব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দন্ডিত সাব্বিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়। এছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়। মামলা চলাকালে আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছে।

এম.কন্ঠ/ ০৯  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন