ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ১৯ পদাতিক ডিভিশনের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বিএসপি, এসইউপি, এনডিইউ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি।

এই প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন হতে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল, ১৪ টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৯ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল ৭টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে নির্বাচিত হন ১৯ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ইউপি সার্জেন্ট মো. ফয়সাল আহমেদ ওএসপি। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন অঞ্চল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ওয়াটার পোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন ১১ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. রাশিবুল হাসান।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৬ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন