ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে ফারাক্কা লংমার্চের ৪৮তম দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

oppo_2

ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মজলুম জননেতা মওলানা ভাসনীর আহবানে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৮তম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের গ্রন্থাগারের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীনওয়াচ ঢাকা ও সমন্বয়ক, আন্তর্জাতিক কমিটির সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, প্রধান আলোচক ছিলেন ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ঠ কবি ও সাহিত্যক বুলবুল খান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুর বারী, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি গোলাম মোস্তফা লাবু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। এসময় ভাসানী ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ন্যাপ ভাসানী ও ভাসানী পরিষদের পক্ষ থেকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মাজারে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ৪৮ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লং মার্চ রওনা হয়। লংমার্চ শেষে কানসাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা। সেই থেকে ১৬ মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৮ কিলোমিটার উজানে ভারত ফারাক্কা বাঁধটি নির্মাণ করে।

এম.কন্ঠ/ ১৬ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন