টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল শহরে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী বিপ্লবের ফাঁসির দাবিবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার বিকেলে টাঙ্গাইল শহরে কেন্দ্রীয় শহির মিনার থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দা তাসমো, সভাপতি শাহীন সরকার, সাধারণ সম্পাদক মারুফ সিকদার তানভীর, হিউমিনিট ব্লাড গ্রুপের সভাপতি সুমন মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, নিজের ঘর থেকে শুরু করে পাড়া মহল্লা, গ্রাম থেকে শহর ও শিক্ষা প্রতিষ্ঠানেও শিশু ও নারীরা নিরাপদ নয়।
আমাদের দেশে নারীদের ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা এমনকি যারা ধর্ষনের মামলা করেন, তাদেরও নানাভাবে হুমকি ধামকি দেয় ধর্ষকরা। তাই আমরা বলবো আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও বিপ্লবের মতো ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এম.কন্ঠ/ ০১ নভেম্বর ২০২৬/এম. টি












