সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এস এম ফায়জুর রহমান বৃহস্পতিবার দুপুরে মৃত্যুবরণ করেছেন।
তাঁর পারিবারিক সূত্র জানান, তিনি কয়েক মাস ধরে অসুস্হ হয়ে বাসায় শয্যশাযী ছিলেন। বৃহস্পতিবার অবস্হার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিএ ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।
বাদ এশা টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।
এম.কন্ঠ/ ০১ অক্টোবর ২০২৬/এম. টি















