টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের পাঁচআনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মুন্সির হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এম.কন্ঠ/ ০১ অক্টোবর ২০২৬/এম. টি















