ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে রাতের আঁধারে ব্রীজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কালিহাতীতে বালুমহালে অভিযান, ৯ শ্রমিকের কারাদণ্ড চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ছাত্রলীগের নেতাসহ ৩ জনের ফাঁসি টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্ষুকদের পূর্নবাসন সার্ভে টাঙ্গাইলে বহুতল ভবণ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি..ডা. শফিকুর রহমান

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জিনিয়া বখ্শ, আদালত প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে গোপালপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি মুস্তাক গোপালপুর উপজেলার বাগুয়াটা গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। একই সঙ্গে আলামত গোপন ও লাশ গুম করার অপরাধে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

টাঙ্গাইলের সরকারি কৌশুলি পিপি মো. শফিকুল ইসলাম রিপন জানান, পারিবারিক কলহের কারণে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৫ সেপ্টেম্বর বিকালের মধ্যে যেকোনো সময় দণ্ডিত মুস্তাক তার স্ত্রী মুনিয়াকে ঘরে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে বক্স খাটের তোশক ও পাটাতন তুলে তার নিচে লাশ লুকিয়ে রাখেন। পরে তিনি আত্মগোপন করেন। পরে স্বজনরা তল্লাশি চালিয়ে বক্স খাটের নিচ থেকে লাশ উদ্ধার করেন।

ঘটনার পরদিন নিহতের ভাই মো. আমিনুল ইসলাম খান বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান তদন্ত শেষে ২০২৩ সালের ২৫ অক্টোবর আসামী মুস্তাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলা চলাকালীন আসামী মুস্তাক জামিন নিয়ে আত্মগোপন করেন।

এম.কন্ঠ/ ২১ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন