ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৩৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় থানা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সেক্রেটারি ইদ্রিস হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এম.কন্ঠ/ ২৭ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন