টাঙ্গাইলে নিউ রওশন টকিজের উদ্বোধন
টাঙ্গাইলে প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত সর্বাধুনিক প্রযুক্তির সিনেমা হল দ্যা নিউ রওশন টকিজের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে মাল্টিপ্লেক্স সিনেমা হলটির শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, আমাদের এত পড়ালেখার চাপ ছিলোনা। শহরের পাঁচটি সিনেমা হলে দলবেঁেধ সিনেমা দেখে বড় হয়েছি। প্রায়ত জনপ্রিয় চিত্রনায়ক মান্না, অমিতহাসানের শহর টাঙ্গাইল। শাবনাজ-নাঈমও টাঙ্গাইলের সন্তান। টাঙ্গাইলের সিনেমা হলের একটা ঐতিহ্য এ শহরে ছিলো। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য করোনেশন ড্রামাট্রিক ক্লাব শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিপ্লেক্স সিনেমা বানিয়েছেন। অত্যাধুনিক পরিবেশে টাঙ্গাইলের সিনেমাপ্রেমী মানুষ ভালো সিনেমা দেখবে এটা আশা করা যায়।’
এরপর তিনি উদ্বোধনে পরই করোনেশন ড্রামাট্রিক ক্লাবের বড় পর্দায় ভেসে উঠলো আমাদের প্রাণের জাতীয় পতাকা। সবাই দাঁিড়য়ে সম্মান জানানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নামে সিনেমা শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ সামছুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলা।
নিউ রওশন টকিজের কর্ণধার বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও প্রয়োজক তানভীর হোসেন প্রবাল স্বাগত বক্তব্যে টাঙ্গাইলবাসীকে সিনেমা হলে ফিরে আসার আহবান জানান।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের সকল স্তরের প্রায় ৫০০ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
এম.কন্ঠ/ ২০ জুন /এম. টি























