ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

গোপালপুর-ভূঞাপুরে দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর জারি করা ১৪৪ ধারা দ্বিতীয় দিনের মতো বলবৎ রয়েছে।

শনিবারও সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গুলিপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কালাম তালুকদার নামে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতিতে শুক্রবার সকাল ৬টা থেকে দুই গ্রামের সংঘর্ষপ্রবণ এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

শনিবার সরেজমিনে দেখা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও নতুন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে নলিন, গুলিপেঁচা ও জগৎপুরা এলাকায় হ্যান্ড মাইকে প্রচার করে জানানো হচ্ছে যে, মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে বিরোধের মীমাংসা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাসের আহ্বান জানানো হচ্ছে।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এম.কন্ঠ/ ০৬ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন