শহীদ জিয়া স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-ইনটেন্স ক্রিকেট একাডেমী ও আরামবাগ ক্লাবের জয়লাভ
আরামবাগ ক্লাব ৭ ইউকেটে ধানমন্ডি বডি লাইন ক্রিকেট একাডেমীকে এবং ইনটেন্স ক্রিকেট একাডেমী ৬৩ রানে ইন্সপায়ার ক্রিকেট একাডেমীকে পরাজিত করে শুভ সূচনা করেছে।
রোববার(২৩ নভেম্বর) শহীদ জিয়া স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ দিনে দিনব্যাপী ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে দিনের প্রথম টি-টুয়েন্টি খেলায় টাঙ্গাইলের আরামবাগ ক্লাব ৭ উইকেটে ধানমন্ডি বডি লাইন ক্রিকেট একাডেমীকে পরাজিত করে।
শুরুতে টস জয়ী আরামবাগ ক্লাব প্রথমে বোলিং করার সিন্ধান্ত নেয়। টসে হেরে ধানমন্ডি বডিলাইন ক্রিকেট একাডেমী ২০ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৬ রান করে। দলের পক্ষে রিয়াদ ১৫ ও আয়াত ১৪ রান করে।
বোলিংয়ে বিজয়ী আরামবাগ ক্লাবের পক্ষে শাহিন ৮ রানের বিনিময়ে ৪টি এবং জহির ও সানি ২টি করে উইকেট দখল করে। জবাবে আরামবাগ ক্লাব ৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়সূচক ৭৭ রান করে জয়লাভ করে। দলের পক্ষে আদনান অপরাজিত ৩৭ রান করে। বিজিত দলের ফারুক ২টি উইকেট দখল করে। বিজয়ী দলের শাহিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
দিনের দ্বিতীয় খেলায় টস হেরে ইনটেন্স ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৪ রান করে। দলের পক্ষে অধিনায়ক জেম সর্বোচ্চ ৬৫ ও আকাশ ৪৮ রান করে। বোলিংয়ে ইন্সপায়ার ক্রিকেট একাডেমীর পক্ষে মোজাম্মেল ও উদুদ্ধ প্রত্যেকেই ২টি করে উইকেট দখল করে। জবাবে ইন্সপায়ার ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করলেও ৬৩ রানে পরাজিত হয়।
দলের পক্ষে রিক্ত সর্বোচ্চ ৭৫ ও সাজ্জাদ ২৫ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের জাফরুল ৩টি এছাড়া আলআমিন, জেম ও ফাহাদ প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে। বিজয়ী দলের জেম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
আম্পায়ারঃ বজলুর রহমান ও রাসেল মিয়া এবং স্কোরার ভ্রমর চন্দ্র ঘোষ ঝটুন আজকের খেলাঃবাসাইল নাইট রাইডার্স বনাম থানাপাড়া ইস্টার্ন স্পোটিং ক্লাব (সকাল ৯.০০টা) এবং জামালপুর জেলা ক্রিকেট ক্লাব এসোসিয়েশন বনাম ধানমন্ডি বডি লাইন ক্রিকেট একাডেমী (দুপুর ১.০০)।
এম.কন্ঠ/ ২৩ নভেম্বর /এম. টি




























