ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

টাঙ্গাইলে কিশোর (অনুর্দ্ধ-১৫) ফুটবলার বাছাই অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১২:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে কিশোর (অনুর্দ্ধ-১৫) বিভাগীয় পর্যায়ে খেলার জন্য জেলার ফুটবলার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় কিশোর (অনুর্দ্ধ-১৫) পর্যায়ে দল গঠনের জন্য টাঙ্গাইল থেকে ৫জন খেলোয়াড় বাছাই করা হয়েছে।

সকালে ৬০ জন ফুটবলারের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রশিক্ষণের মাধ্যমে চুড়ান্ত ৩জন ও স্টান্ডবাই ২জনসহ মোট ৫জন ফুটবলারকে বাছাই করা হয়।

এসব ফুটবলার হলো সদরের সন্তোষ এলাকার সুজিত সরকারের ৮ম শ্রেনীর ছাত্র ছেলে রুদ্র সরকার ও শাহাদত হোসেনের ছেলে ৭ম শ্রেনীর ছাত্র মিরাজ, আনুহলার মজনু মিয়ার সন্তান ৮ম শ্রেনীর ছাত্র বেল্লাল হোসেন, ভূয়াপুর উপজেলার আঃ রশিদ ও আয়নাল হকের ৭ম শ্রেনীর ছাত্র শাহরিয়ার সাকিব ও নবম শ্রেনী ছাত্র রিফাত হাসান।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ফুটবলার বাছাই প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম আল মামুন, ফুটবল কোচ রনজিৎ রায় ও আরিফ আকন্দ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এম.কন্ঠ/ ০৬ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন