ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

টাঙ্গাইলের হুগড়া হাবীব কাদের উচ্চ বিদ্যালয় কাবাডি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

প্রতিদ্বন্দিতাপূর্ন কাবাডি ফাইনালে হুগড়ার হাবিব কাদের উচ্চ বিদ্যালয় ৩৬-৩০ পয়েন্টে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা অফিস এর ব্যবস্থাপনায় অনুর্দ্ধ-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৪টি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রতিযোগিতার বাকী দুটি দল হলো বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ও শিবনাথ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৪৪- ৭ পয়েন্টে এবং দ্বিতীয় সেমিফাইনালে হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় ৪২- ১১ পয়েন্টে শিবনাথ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে।

খেলাশেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, দৈনিক একুশের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক ও অংশগ্রহনকারী ৪টি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কাবাডি প্রতিযোগিতার সার্বিক দায়িত্বপালন করেন এবং কামরুল ইসলাম রনি, কাবাডি আম্পায়ার ও কোচ গোলাম মোস্তফা, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজর গোলাম মোস্তফা খোকন সহযোগিতা করেন।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন