ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

নাটোর জেলাকে ১০৩ রানে পরাজিত করেছে রংপুর জেলা

মোজাম্মেল হক :
প্রকাশ: ০১:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় টাঙ্গাইল ভেন্যুতে প্রথম ২টি জয়লাভ করে পূর্ন ৪ পয়েন্ট নিয়ে রংপুর জেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে।

বুধবার টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃতীয় ম্যাচে রংপুর জেলা ক্রিকেট দল ১০৩ রানে নাটোর জেলা ক্রিকেট দলকে পরাজিত করেছে।

খেলায় টস জয়ী রংপুর জেলা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের পক্ষে ওমর ফরহাদ ২টি ছক্কা ও ৭টি চারে ১২৭ বলে সর্বোচ্চ ৯৯ রান করে। এছাড়া মীম মোসাদ্দেক ৪১ রান করে। বিজিত নাটোর জেলা ক্রিকেট দলের পক্ষে মেহেদী হাসান ৫১ রানে ৩টি এবং জুনায়েদ ও শোভন দাস প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।

নাটোর জেলা ক্রিকেট দল জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৭.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০০ রান করলে ১০৩ রানে পরাজিত হয়। দলের পক্ষে সুজন হাওলাদার সর্বোচ্চ ২৫ এবং মেহেদী হাসান ২০ রান করে। বোলিংয়ে বিজয়ী রংপুর জেলা দলের পক্ষে আবিরুজ্জামান ৩৩ রানে ৩টি উইকেট দখল করে।

এছাড়া রনি, চাঁন ও ফিরোজ প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে। খেলায় আম্পায়ার ছিলেন মঞ্জুরুল হাসান খান ও শাহ আব্দুল আজিজ বাপ্পী এবং স্কোরার মির্জা মাসুদুল হোসেন খোকন। আজকের খেলাঃ- চট্রগ্রাম জেলা ক্রিকেট দল বনাম মৌলভীবাজার জেলা ক্রিকেট দল।

এম.কন্ঠ/০৬ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন