ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

শামছুল হক স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টে সুপ্রভাত ও পার্কবাজার ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

টাঙ্গাইলে শামছুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সুপ্রভাত ক্লাব টাইব্রেকারে(২-১) অফিসার্স ক্লাবকে এবং পার্কবাজার সমবায় সমিতি (২-০) গোলে শুভ সকালকে হারিয়ে ফাইনালে উঠেছে।

গত ৯ জুলাই(বুধবার)সন্ধ্যায় ১ম সেমিফাইনালে পার্কবাজার সমবায় সমিতি শিবলু ও সাব্বিরের দেওয়া দুই গোলে শুভসকালকে হারিয়ে ফাইনালে উঠেছে। খেলায় পার্কবাজার সমবায় সমিতি একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলার প্রথমার্ধেই ২টি গোল করে। দ্বিতীয়ার্ধে নিজেদের মধ্যে বল পায়ে রেখে পার্কবাজার সমিতি কিছুটা আয়েশীভাবে খেলে সময় পার করে দিলে খেলায় আর গোল হয়নি।

২য় সেমিফাইনালে সুপ্রভাত ক্লাব ও অফিসার্স ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ের খেলায় গোলশুন্য থাকলে টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে (২-১) গোলে সুপ্রভাত ক্লাব অফিসার্স ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠে।

টাইব্রেকারে সুপ্রভাত ক্লাবের পক্ষে লিটন বর্মন ও তাজুল খান এবং অফিসার্স ক্লাবের সাইফুল গোল করে। অফিসার্স ক্লাবের হয়ে জাতীয় দল ও ঢাকা আবাহনী ও মোহামেডানের সাবেক রক্ষণসেনা নজরুল ইসলাম অংশগ্রহন চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। এছাড়া সুপ্রভাত ক্লাবে ঢাকার তাজুল খান ও অফিসার্স ক্লাবের পক্ষে বাড়িধারার স্বপন অংশগ্রহন করে।

নির্ধারিত সময়ে খেলা গোলশুন্য থাকলেও খেলায় ছিল টান টান উত্তেজনা। দু’দলই চমৎকার খেলেছে। তবে অফিসার্স ক্লাব তুলনামূলকভাবে ভালো খেলেছে। ১ম সেমি ফাইনালে পার্কবাজারের সাব্বির ও ২য় সেমিফাইনালে সুপ্রভাতের লিটন বর্মন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আগামী ১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালে যারা খেলেছেন তারা হলেন- অফিসার্স ক্লাবঃ বাবু,মুকুল,সাইফুল(অধিনায়ক), নজরুল, মোস্তাফিজ, স্বপন,বাবলু, লিপটন, আব্দুল্লাহ আল মামুন, বাশার, নয়ন ও রিজু। সুপ্রভাত ক্লাবঃ নুর আলম, ইউসুফ আলী খান(অধিনায়ক), মাসুদ, লিটন বর্মন, রনি, তাজুল খান, ডালিম, আরিফ আকন্দ, সোহেল ও সুশান্ত। পার্কবাজার সমবায় সমিতিঃ মামুন, বিল্টু, সাব্বির,মিলন, শিবলু, টুটুল, মামুন মিয়া, হান্নান, শিমুল। শুভসকাল ক্লাবঃ মোজাম্মেল, শফি, উত্তম, রমজান, দেলোয়ার, শাকিল, উজ্জল, সেলিম ও আরিফ। রেফারীঃ সাখাওয়াত হোসেন, জামিল, আল আমিন।

এম.কন্ঠ/  ১০ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন