ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠননিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও আশরাফ পাহেলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা মাইক্রোবাস, মোটরসাকেলসহ দুই শতাধিক যানবাহন নিয়ে র‌্যালিতে অংশ নেয়। এসএসসি ব্যাচ ১৯৯০ সাল থেকে ২০২৬ পর্যন্ত ২০ টিম চ্যাম্পিয়নশীপে অংশ নিবে।

সন্ধ্যায় বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপ উপলক্ষে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে ওয়ারফেস ব্র্যান্ডের গান পরিবেশন করা হবে।

এম.কন্ঠ/  ১১ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন