ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে সাঁতার প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাস্তবায়নে সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম।

প্রতিযোগীতায় বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ, রুসুলপুর বাছিরননেছা উচ্চ বিদ্যালয়, বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় ও বড় বাশালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮০ ছাত্রছাত্রী অংশগ্রহন করে।

দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অসংখ্য ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সাঁতার প্রতিযোগিতায়  দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন এবং সহযোগিতায় করেন জেলা ক্রীড়া অফিস সহকারী কামরুল ইসলাম রনি।

এম.কন্ঠ/১২ ফেব্রুয়ারী /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন