ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বিন্দুবাসিনীকে ৪উইকেটে পরাজিত করেছে পুলিশ লাইন্স

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় ৪ উইকেটে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তৃতীয় দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় টস জয়ী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাটিং করে ৩০ওভার ৫ বলে ১০ উইকেট হারিয়ে ৮৪ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান এসেছে অতিরিক্ত থেকে। এছাড়া সাদী ও সাকিব দু’জনেই ৯ রান করে।

বোলিংয়ে বিজয়ী দলের মেহেদী ২৫ রানে ৪টি এবং রাফাত ও সোহান ২টি করে উইকেট দখল করে। জবাবে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়সূচক ৮৫ রান করে।

দলের পক্ষে মাহিবুর সর্বোচ্চ ২৫ রান করে। এছাড়া সালমান দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করে। বোলিংয়ে বিজিত দলের তৌফিকুর ৩০ রানে ৩টি ও রাকিব ৪৫ রানে ২টি উইকেট দখল করে।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মেহেদী। পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম ম্যাচে ৫৯ রানে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে। খেলায় আম্পায়ার ছিলেন রাজীব খান ও শিহাব হাসান এবং স্কোরার মেহেদী হাসান রাসেল।

এম.কন্ঠ/ ৩০ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন