ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে বিবেকানন্দ ১১৭ রানে বিন্দুবাসিনী স্কুলকে হারিয়েছে

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট বিবেকানন্দ হাইস্কুল ১১৭ রানের বিশাল ব্যবধানে এক সময়ের ক্রিকেটে শীর্ষস্থান দখলকারী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।

বুধবার ২৯ জানুয়ারি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টস পরাজিত হয়ে বিবেকানন্দ হাইস্কুল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রানের বিশাল পাহাড় গড়ে তুলে।

দলের পক্ষে অতিথি খেলোয়াড় নিরব ৩৮,কনক ৩৮, নাফিস ৩৫, রামিন ৩৫, শুভ ২২ রান করে। বিজিত দলের তৌফিকুর ৪৫রানে ৪টি ও সাকিব, আফ্রিদী ও রিহান ১টি করে উইকেট দখল করে। জবাবে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৩৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৫ রান করলে ১১৭ রানে পরাজিত হয়। রাকিব দলের পক্ষে একাই লড়াই করে ৭১ রান করে। বিজয়ী দলের সুশান্ত ২৪ রানে ৩টি এবং রামিন ২৭ রানে ২টি উইকেট দখল করে।

পরাজিত বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফারুক হোসেন বলেন, কঠিনকে জয় করার নামই সত্যিকার সফলতা। আমরা আমাদের বিদ্যালয়ের ছেলেদের খেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছি। ওরা হারতে হারতে একসময় হারকে জয়ে রুপান্তর করবে এটাই আমাদের প্রত্যাশা। বিবেকানন্দ হাইস্কুলের ক্রীড়া শিক্ষক গোলাম মোস্তফার লক্ষ্য অতিথি ও নিজেদের খেলোয়াড় নিয়ে চ্যাম্পিয়ন হওয়া।

এম.কন্ঠ/ ৩০ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন