ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে অটোভ্যান চালক কিশোর সবুজ হত্যা মামলায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ ব্যাটারি চালিত অটোভ্যান চালক কিশোর সবুজ (১৪) অপহরণ ও নির্মম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এ ঘটনায় মূলহোতাসহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে বনের ভেতর থেকে ভিকটিমের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধারও করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এসআরবি ১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু. মাসুদ রানা সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।

তিনি জানান, গত ২৬ সেপ্টেম্ব সকালে সখীপুর শহরের মিরপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে সবুজ (১৪) জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে সখিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। অপর দিকে গত ২৭ সেপ্টেম্বর গোপালপুরের সুতী পলাশ এলাকায় চোরাই অটোভ্যানসহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় জনতা আব্দুল করিম ও রফিকুল ইসলাম নামে দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ঘটনার সাথে জড়িত অপর দুই সহযোগী হাবিব ও শাহিন কৌশলে পালিয়ে যায়। এদিকে গত ১৫ অক্টোবর সবুজের বাবা বাদি হয়ে অপহরণ মামলা দায়ের করেন। পরে এসআরবির সদস্যরা ছায়াতদন্ত করে সোমবার বিকেলে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. হাবিবকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, হাবিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে সাথে নিয়ে মূলহোতা মঙ্গলবার সকালে করটিয়া থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত প্রধান আসামি শাহীনের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে, মঙ্গলবার সকালে সখীপুরের বহেরাতৈল আন্দিগ্রামের গভীর জঙ্গলে পুনরায় চিরুনি অভিযান চালানো হয়। সেখানে শাহীনের নিজ হাতে দেখানো স্থান থেকে ভিকটিম সবুজের পরিহিত শার্ট, পায়ের স্যান্ডেল এবং বন্য প্রাণীর খেয়ে ফেলা মরদেহের অবশিষ্টাংশ হিসেবে মাথার খুলি, চুল ও হাড্ডি উদ্ধার করা হয়। আসামীদের সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোভ্যান ছিনতাইয়ের কারনেই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এম.কন্ঠ/ ২০ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন