ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সলিমাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিলিটি ইউনিয়ন বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জরিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তরা।

গত ১৯ জুলাই রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো জামিলুর রহমান জামিলকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যস্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দোষিদের গ্রেফতারে অভিযান অবাহত আছে বলে জানান ওসি জহুরুল ইসলাম।

এম.কন্ঠ/ ২৩ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন