ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীর আত্মহত্যা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৫৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে মেহেদী হাসাদ জিহাদ(২৩) নামে ঢাকা সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার আনেহলা ইউনিয়নের যৌগিহাটি মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মেহেদী হাসান জিহাদ ঢাকা সিটি ইউনিভার্সিটিতে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন ও আনেহলা ইউনিয়নের যৌগিহাটি গ্রামের মধ্যপাড়া এলাকার রঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ প্রেমঘটিত কারনে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে তার পরিবারের সাথে মাঝে মধ্যেই দ্ব›দ্ব বা ভুল বোঝাবুঝি হত। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। সকালে পরিবারের লোকজন তাকে না দেখতে পেয়ে খুঁজাখুঁজি করে থাকার ঘরের সিঁড়িকোটায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন । খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে তবে কি কারনে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ৩১ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন