ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেইনার হলেন কালিহাতীর ইফতি

সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

জাতীয় ক্রিকেট দলের প্রথম বাংলাদেশী প্রধান ফিটনেস ট্রেইনার হলেন টাঙ্গাইলের কালিহাতীর সন্তান ইফতিখারুল ইসলাম ইফতি।

কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের সম্ভ্রান্ত মীর বাড়ির বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মীর আবুল কাশেমের বড় ছেলে ইফতিখারুল ইসলাম ইফতি। ওনার বড় বোন মীর রুমেনা ইয়াসমিন শিলু আমেরিকা প্রবাসী ও ছোট ভাই মীর আবু সাদাত মো. সায়েম ঢাকায় পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।

১৯৮৭ সালের ১লা জুন টাঙ্গাইল শহরের এনায়েতপুরের ধুলেরচর মাদ্রাসা সংলগ্ন পৈতৃক বাড়িতে জন্ম গ্রহন করেন ইফতি।
গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইফতিকে জানানো হয়, চলমান শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের প্রধান ফিটনেস ট্রেইনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যদিয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিটনেস ট্রেইনারের দায়িত্ব পেলেন প্রথম কোনও বাংলাদেশী। বিষয়টি পারিবারিকসূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন ইফতি। বিকেএসপিতে সাকিব আল হাসানদের দুই ব্যাচ সিনিয়র ছিলেন। নিয়মিত ঢাকা প্রিমিয়ার লীগ খেলেছেন। ২০১০ সালে খেলা ছাড়ার পর ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ শুরু করেন। ক্যারিয়ার শুরু করেন বাংলাদেশ মহিলা দলের ফিটনেস ট্রেইনার হিসেবে। ২০১২ সালে বিপিএলের ১ম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের ট্রেইনার ছিলেন। বিপিএলের সবগুলো আসরেই ট্রেইনারের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ৪ বছর ধরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সাথে। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, মঈন আলী, সুনিল নারিনদের মতো ক্রিকেটার তার তত্ত্বাবধানে ফিটনেস ট্রেইনিং করেছেন।

এম.কন্ঠ/০৫ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন