ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

সারে চার ঘন্টা পর উত্তরের পথে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

প্রায় সারে চার ঘন্টা পর দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু রেল পথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকালে এই রেল পথের টাঙ্গাইলের বাসাইলের হাবলা ইউনিয়নের সোনালিয়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে ট্রেনটি বিকল হওয়ায় ঢাকা উত্তরবঙ্গ রুটে টাঙ্গাইল, গাজিপুর ও সিরাজগঞ্জে বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তি পড়তে হয়েছে এর যাত্রীদের।

টাঙ্গাইল রেল স্টেশন মাস্টার তোরিকুল ইসলাম মজলুমের কন্ঠকে জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল ৭টা ৮মিনিটে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ৭টা ২০ মিনিটে উপজেলার সোনালিয়া এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। এতে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে একটি ইঞ্জিন আনা হয়। ওই ইঞ্জিন দিয়ে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি পৌনে ১২টার দিকে টাঙ্গাইল স্টেশনে আনা হয়। তার পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ মজলুমের কন্ঠকে বলেন, ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় ৪ ঘন্টা পর উদ্বার করা হলো।

এম.কন্ঠ/২৯ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন