ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে পাহাড়ি মাটি কাটার দায়ে ২জনকে জেল

রেজাউল ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৮:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে এক্সকেভেটর (ভেকু) দ্বারা অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধা ৬টায় উপজেলার সাগরদিঘী এ অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।

আটককৃতরা হলো, সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের জামাল শিকদারের ছেলে মো. উজ্জল শিকদার (৩০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাস কারাদন্ড ও একই গ্রামের মৃত আব্দুল হামিদদের ছেলে মো. মিন্টু মিয়াকে (৫৫) ১ মাস করে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, সাগসদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জি, ঘাটাইল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম প্রমুখ ।

উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান বলেন, পাহাড়ি টিলা কেটে সাবার করে ফেলছে। কোনভাবেই বন্ধ করা যাচ্ছেনা চক্রটি। তাই মাটি কাটার দায়ে অভিযুক্ত জমির মালিককে ৬ মাস ও আরেকজন মাটি ব্যাবসায়ী ১ মাসকরে কারাদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন