ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল টাঙ্গাইলে ডি-ম্যাবের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সখীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদের মতবিনিময় সভা গোপালপুরে রেমিট্যান্স যোদ্ধা আনোয়ার হোসেন আর নেই ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা বাসাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া খালেদা জিয়ার সুস্থতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল টাঙ্গাইলে সেতু’র ফ্রি মেডিকেল ক্যাম্প খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল ও খাবার বিতরণ বাসাইলে উপজেলা শিশু পার্কের উদ্বোধন

ঘাটাইলে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর আত্মহত্যা

রেজাউল, ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৭:১৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর হাত-পা বেঁধে  এক যুবক সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত আহাদ (৩০) নাটোর জেলার লালপুল থানার যুগাদা ইশ্বরদী গ্রামের ইউনুছ আলীর ছেলে। তিনি পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি প্রাণ আর এফ এল এর উপজেলা বিক্রয় প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানান, আহাদ তার স্ত্রী লিমা খাতুনকে (২০) নিয়ে ১ মাস যাবত ঘাটাইল পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। তাদের ২ মাস বয়সি একটি ছেলে সন্তানও রয়েছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো। এর জের ধরেই শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে আহাদ তাদের থাকার ঘরে দরজা দিয়ে স্ত্রী লিমা খাতুনের হাত পা চেয়ারের সাথে বেঁধে স্ত্রীর সামনেই সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে সাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে আহাদকে ঝুলন্ত অবস্থায় উদ্দার করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে স্ত্রী লিমা খাতুন কোন মন্তব্য করেনি।

ঘাটাইল থানার এসআই রফিকুল ইসলাম জানান, কি কারণে আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

এম.কন্ঠ/২৪ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন