ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

টাঙ্গাইলে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে আলোচনা সভা ও সংবর্ধনা

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বুলবুল খান মাহবুব।

পরে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মির্জাপুরের রনদা প্রসাদ সাহা ও রাজনীতিতে বিশেষ অবদানের জন্য রাফিয়া আক্তার ডলিকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। এরপর একুশে বই মেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এম.কন্ঠ/২১ ফেব্রুয়ারি/ এম.টি

সংবাদটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন