ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইনস স্কুল জয়ী

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০১:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

ক্রীড়া প্রতিবেদক :

পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় ১৫৮ রানের বিশাল ব্যবধানে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শুভ সূচনা করেছে।

২১ ফেব্রুয়ারী বুধবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের “খ” গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টসে হেরে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করে।

দলের পক্ষে মাহিবুর ১২৭ বলে সর্বোচ্চ ৭৭ রান করে। এছাড়া সোহান ২৫ মাহিম ২৩ ও জিহান ২৩ রান করে। বোলিংয়ে বিজিত শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের উজ্জল, নাজমুল, মিরাজ ও রিফাত প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে। জবাবে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ২১.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান করলে ১৫৮ রানে পরাজিত হয়।

দলের পক্ষে উজ্জল সর্বোচ্চ ২৬ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের পক্ষে তুষার ১৬ রানে ৫টি উইকেট দখল করে। এছাড়া মেহেদী ৩টি উইকেট দখল করে। টুর্নামেন্টে দু’দলের জন্য প্রথম ম্যাচ ছিল।

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের পরবর্তী ম্যাচ ১ মার্চ শুক্রবার বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের বিপক্ষে এবং শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের সাথে দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যাচ ৪ মার্চ সোমবার। খেলায় আম্পায়ার ছিলেন উত্তম গৌড় ও রাসেল খান। পরবর্তী ম্যাচঃ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় বনাম সৃষ্টি একাডেমিক স্কুল (২৬ ফেব্রুয়ারী সোমবার)।

এম.কন্ঠ/২১ ফেব্রুয়ারি/ এম.টি

সংবাদটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন