ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ভূঞাপুরে বালুচাপা দিয়ে মাদরাসা শিক্ষককে হত্যা 

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজের একদিন পর মাটির নিচ থেকে আব্দুল হক মিয়া (৫৬) নামের এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের জনৈক জাহানারা বেগমের বাড়ির উঠানের মাটির নিচ থেকে ওই শিক্ষকের মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে আব্দুল হক মিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে তার স্ত্রী সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে কিছু তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে একই এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে একই এলাকার জাহানারা বেগমের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় মাদরাসা শিক্ষক আব্দুল হক মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় তিনজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন