ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছে। এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছে।

রোববার সকাল ৮ টায় মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, প্রাইভেটকারের চালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে মো. ইলিয়াস হোসেন (৩৫) ও যাত্রী সিরাজগঞ্জের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)। আহতরা হচ্ছেন, সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রাহ্মনবাড়ীয়ার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে মো. আনিছুর রহমান (৫৫), সিরাজগঞ্জ সদরের আইএইচ সিরাজী রোডের মৃত মতিয়ার রহমানের ছেলে একেএম মাহফুজুর রহমান আল্লাল (৫৫)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ডভানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত অবস্থায় তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এম.কন্ঠ/৩১ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন