ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৫০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সাকিবুল আলম। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। দাবিগুলো হলো ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন।

পরে তারা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে। মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. অরূপ কুমার পাল ও সাধারণ সম্পাদক ডা. সাকিবুল আলম সহইন্টার্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা দুই দফা দাবিতে গত ২৩ মার্চ থেকে কর্মবিরতি পালন করে আসছেন।

এম.কন্ঠ/২৭ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন